Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাআজ সাকিবের ফিটনেস পরীক্ষা

আজ সাকিবের ফিটনেস পরীক্ষা

শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল রবিবার প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই খেলা।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে আমেরিকা থেকে ফিরেছিলেন সাকিব।

অস্বস্তি অনুভব হওয়ায় নিজেই করতে দিয়েছিলেন করোনা পরীক্ষা। পজিটিভ ফল আসে। শুক্রবার আবার করোনা পরীক্ষা করে নেগেটিভ হন সাকিব। এরপর দিনভর তার খেলা নিয়ে চলে নানা আলোচনা। শুক্রবার রাতেই সাকিব ঢাকা থেকে চলে যান চট্টগ্রামে। যদিও এখনও নিশ্চিত নয় প্রথম টেস্টে সাকিবের খেলা হবে কি না।

জানা গেছে, আজ শনিবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যাবেন সাকিব। সেখানেই হবে তার ফিটনেস পরীক্ষা। এই পরীক্ষায় উতরে গেলেই কেবল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হবে তার। কেননা, এই বিষয়ে বিসিবি নমনীয় হবে না- তা আগেই জানিয়ে দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটা ওয়ানডে বা টি-টোয়েন্টি না যে ছয় বা সাত ওভারেই হয়ে যায়। এটা পাঁচদিনের ম্যাচ। অবশ্যই আমরা চাই সে (সাকিব) খেলুক, সে দেশের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার।”

“কিন্তু আমাদের এটা নিশ্চিত করতে হবে সে সেরা পারফরম্যান্স আর তার ভূমিকাটা পালন করতে পারবে কি না। দিনে অন্তত ১৫ ওভার বোলিং করতে এবং ব্যাটিংয়েও শীর্ষ ছয়ের মধ্যে খেলতে পারবে। যে কেউই পুরো ফিট সাকিবকে একাদশে দেখতে চাইবে। তবে সে যদি ৫০-৬০ শতাংশ ফিট থাকে তাহলে খেলাটা কঠিন।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments