Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে সায়েন্সল্যাব মোড়ের পাশে এই ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, শিক্ষার্থীদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষকরা।

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ টি এম মইনুল হোসেন জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছিল। আমি শিক্ষকদের পাঠিয়েছি। ঠিক কী কারণে ঝামেলা হয়েছে এখনও বের করা যায়নি।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র জানান, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং পরিবেশ স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments