Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeলাইফ স্টাইলগরমে ত্বকের সৌন্দর্য ধরে রাখবেন যেভাবে

গরমে ত্বকের সৌন্দর্য ধরে রাখবেন যেভাবে

গরম শুরু হতে না হতেই বাড়ছে তাপমাত্রার তীব্রতা। এ গরমে সৌন্দর্য ধরে রাখা বেশ কঠিন একটা কাজ।

রোদের প্রচণ্ড তাপ, ধুলোবালি এবং বিরূপ আবহাওয়ার কারণে এই সময়ে ত্বকের ক্ষতি হয় বেশি। এদিকে বেশিরভাগই বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করছেন। সে কারণে নাক ও মুখের চারপাশে ঘেমে থাকছে। এতে মুখের ত্বকের নানা সমস্যা হয়।

গরমের অতিরিক্ত উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে নিজের সৌন্দর্য ধরে রাখতে পারবেন এবং প্রাণবন্ত ও উজ্জ্বল ত্বকের অধিকারী হতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক, ত্বকের যতেœ করণীয় সম্পর্কে।

পর্যাপ্ত পানি পান

গরমের দিনে ত্বকের সুস্থতার জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি। গরমের সময়ে একটি সমস্যা হচ্ছে, প্রচুর ঘাম হওয়ার ফলে শরীর থেকে পানি বেরিয়ে যায়। আপনার দেহের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং পানিশূন্যতার ফলে যাতে দুর্বল হয়ে না পড়েন সেজন্য পর্যাপ্ত পানি পান করুন। প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস পানি পান করুন এবং প্রচুর পরিমাণে ফলের রস ও পানিসমৃদ্ধ খাবার গ্রহণ করুন।

বার বার ঠান্ডা পানিতে মুখ ধোয়া

বাইরে থেকে ঘরে ফিরে হাত-পা ধোয়ার পাশাপাশি মুখটাও ধুয়ে নিন। মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন। মিন্ট বা শসার ফেসওয়াশ ব্যবহার করলে বেশি সতেজ লাগবে। বাড়িতে থাকলেও কিছুক্ষণ পরপর মুখে ঠান্ডা পানির ঝাপটা দিতে ভুলবেন না। তবে বারবার ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই।

ফেসিয়াল মিস্ট

অনেকে প্রয়োজনে বাড়ির বাইরে থাকেন। সেক্ষেত্রে হাতের কাছে পানি না পেলে কী করবেন? এমন অবস্থায় ব্যবহার করুন ফেসিয়াল মিস্ট। যখন মুখে পানি দেওয়ার প্রয়োজন হবে তখন ফেসিয়াল মিস্ট বের করে বার দুয়েক মুখে স্প্রে করে নেবেন। এতে ত্বক থাকবে সুগন্ধময় ও সতেজ।

ফেস মাস্ক ব্যবহার

গরমে তাপের তীব্রতা, ঘাম ইত্যাদি কারণে ত্বকে অনেক ধরনের সমস্যা হতে পারে। এসময় ত্বকে সৃষ্ট জ্বালা থেকে মুক্তি দিতে আপনাকে সাহায্য করবে শসা। এটি আমাদের ত্বক ঠান্ডা রাখতে বেশ কার্যকরী। ত্বক সতেজ করতে চাইলে ব্যবহার করুন শসার ফেস মাস্ক। ফ্রিজে রাখা শসা বের করে নিন। এবার তার রস বের করে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন। এতে মুখ ঠান্ডা থাকবে।

তৈলাক্ত প্রসাধনী ব্যবহার না করা

আপনার ত্বকের ছিদ্র বন্ধ করে ফেলে এমন কোনো প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন। কেননা ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গেলে ত্বকের প্রদাহ, ইনফেকশন এবং ব্রণ হতে পারে। দৈনন্দিন ব্যবহারের জন্য তেলবিহীন প্রসাধনী ব্যবহার করুন। কেননা ত্বকের ছিদ্রবন্ধকারী প্রসাধনীর ফলে আপনার ত্বকে মৃতকোষ এবং ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যাবে। তাছাড়া গরমের দিনে যখন আপনি প্রতিনিয়ত প্রচুর ঘামছেন, আপনি অবশ্যই চাইবেন না যে আপনার ত্বকের ছিদ্র বন্ধ হয়ে গিয়ে তা আরও বেগতিক অবস্থা সৃষ্টি করুক।

অ্যালোভেরা ব্যবহার

ত্বকের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান রয়েছে অ্যালোভেরার মধ্যে। বিশেষত গরমের দিনে সূর্যের দাবদাহ থেকে ত্বকের সুরক্ষা দেওয়ার পাশাপাশি ত্বকে প্রশান্তি যোগানোর জন্য অ্যালোভেরা খুবই উপযোগী। অ্যালোভেরা ত্বকের প্রদাহজনিত সমস্যা দূর করে এবং ত্বককে আর্দ্রতা দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments