লন্ডন অফিস:যুক্তরাজ্যে সফরত সিলেট-৩ দক্ষিণ সুরমা, ফেন্সুগঞ্জ এবং বালাগঞ্জ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মংস্থান মন্ত্রনালয়ের সংসসদীয় কমিটির অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার নিজ জন্মস্থান গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ`কের নেতৃবৃন্দ।গত রবিবার(৫জুন)রাতে লন্ডন শহরের ওয়েস্টামের ইম্প্রেশন হলে সংগঠনের নেতৃবৃন্দের সাথে এ সৌজন্য সাক্ষাৎ হয়।এসময় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন,আমি কামাল বাজার এলাকা তথা আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব,যাতে করে সিলেট-৩ কে একটি নান্দনিক শহর হিসাবে গড়ে তুলতে পারি। এসময় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গ্রেটার কামাল বাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ`কের আব্দুল শহীদ,আব্দুল আউয়াল, আব্দুল মালিক, আব্দুল আহাদ,শাহেদ মিয়া, আনওয়ার হুসেন ফজল, আবুল হাসনাত,কামরুল হুসেন,পারভেজ আহমেদ,মাহবুব আহমেদ, গোলাম আম্বিয়া, সাদ মিয়া, লুৎফুর রহমান পাবেল, লাহিন, হেলাল আহমেদ,গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস, সুমন খান,আহাদ মিয়া, নজরুল ইসলাম, শাহিন রনি প্রমূখ।



