Homeবাংলাদেশরংপুররংপুরে কার্যালয়ে মিলল প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

রংপুরে কার্যালয়ে মিলল প্রাণিসম্পদ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

রংপুরে প্রাণিসম্পদ বিভাগের পরিচালক ওলিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে অফিস সংলগ্ন জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তৃতীয় তলার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায়। বগুড়ায় তার স্ত্রী ও দুই সন্তান থাকেন। চাকরির কারণে তিনি রংপুরে তার দপ্তরের পাশে জেলা কার্যালয়ে বসবাস করতেন।

অফিস সহায়ক বদিউজ্জামান জানান, ‘আজ সকালে স্যারের দেরি দেখে তাকে ডাকতে যাই। তখন দরজা খোলা অবস্থায় ভেতরে ঢুকে বাথরুমে সাওয়ারের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে আমার চিৎকার এবং কান্নাকাটি শুনে অন্যরাও ছুটে এসে পুলিশে খবর দেন।’

রংপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, এ ঘটনায় অফিস ও পারিবারিক সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments