Saturday, May 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশবিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জে বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছে ৩ শিশু। এ ঘটনায় এক শিশু গুরুতর আহত হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার ধামারন গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো: রবিউল হাসান সুলভ(১৬), সানজিদা আক্তার(৯) ও লামিম হোসেন(১২)। মৃত শিশুদের বাড়ি টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম ধামারন গ্রামে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে বিলের মধ্যে শাপলা তুলতে যায় ৪ শিশু। এ সময় বজ্রপাতে ৪ জনই আহত হয়। পরে তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments