Homeবাংলাদেশরানি এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই

রানি এলিজাবেথের জন্য ঢাকায় শোক বই

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে শোক বই খোলা হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) রানির জন্য এ শোক বই খোলা হয়। যা খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
েএর আগে,স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান রানি এলিজাবেথ।

রানির মৃত্যুতে বাংলাদেশে শুক্রবার, শনিবার ও আজ রোববার তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকছে।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। সেদিন ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে।

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, রানির কফিন ব্যালমোরাল প্রাসাদ থেকে যাত্রা শুরু করবে রোববার। ১৯ সেপ্টেম্বর শেষকৃত্য সম্পন্ন হবার আগে চার দিন তার মরদেহ ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে। যাতে সাধারণ মানুষ রানিকে তাদের শেষ শ্রদ্ধা নিবেদন করতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments