Homeবাংলাদেশসাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন

ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের নগরকান্দার এম এন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয় ।

এর আগে একই দিন বাংলাদেশ সেনাবাহিনীর লাশবাহী একটি ভ্যানে করে বেলা ১১টার দিকে তার মরদেহ নগরকান্দায় নিয়ে আসা হয়।

সৈয়দা সাজেদা চৌধুরীর জানাজা পড়ান নগরকান্দা মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষক ইসমাতুল্লাহ কাসেমী।

জানাজায় কেন্দ্রীয় নেতা মির্জা আজম, জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. শাহজাহানসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে,জানাজা শেষে তার মরদেহ আবার ঢাকায় নিয়ে আসার কথা রয়েছে।

উল্লেখ্য, রোববার (১১ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments