যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম রোববার ল্যাঙ্কাস্টার হাউসে যুক্তরাজ্য সরকারের খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহামহিম রাণী দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। কমনওয়েলথ দেশগুলোর হাইকমিশনারদের মধ্যে তিনিই প্রথম শোক বইয়ে স্বাক্ষর করেন।
শোক বইয়ে হাইকমিশনার উল্লেখ করেন, “ব্রিটেনের মহামহিম রাণী ছিলেন কমনওয়েলথভুক্ত দেশগুলোর আলোকবর্তিকা । বাংলাদেশের মানুষ ও যুক্তরাজ্য প্রবাসী বৃটিশ-বাংলাদেশিদের হৃদয়ে তিনি সুউচ্চ মর্যাদা ও সম্মান এবং অফুরন্ত ভালোবাসায় চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
ইতিমধ্যেই হাইকমিশনার প্রয়াত রাণীর জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক শোকবার্তা রাজ পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আজ ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্য শোক বইয়ে স্বাক্ষর করেছেন।
রাণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বাংলাপেইজ/এএসএম



