Homeবাংলাদেশকরোনা মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের

করোনা মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা মার্কিন রাষ্ট্রদূতের

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের সফলতার ভূয়সী প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় করোনা মোকাবিলায় বাংলাদেশের সফলতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

পরে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

এ সময় তিনি বলেন, এক্ষেত্রে বাংলাদেশ উল্লেখযোগ্য সক্ষমতা দেখিয়েছে এবং তা সত্যিই বিস্ময়কর। এ মহামারির ভবিষ্যৎ পরিস্থিতি মোকাবিলায় ‘গ্লোবাল কোভিড অ্যাকশন প্ল্যান’ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা জানান তিনি।

উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, ভবিষ্যতে কীভাবে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করা যায় তা নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে মন্ত্রী পর্যায়ে একটি আলোচনা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত পিটার হাস। করোনা প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রমে যুক্তরাষ্ট্র থেকেও বাংলাদেশ এগিয়ে আছে বলে তিনি উল্লেখ করেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments