Homeআজকের শীর্ষ সংবাদবৃষ্টিতে জলমগ্ন রাজধানী, দুর্ভোগ

বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, দুর্ভোগ

রাজধানীর আকাশে মঙ্গলবার সকাল থেকেই ছিল মেঘের ঘনঘটা। কোথাও হালকা, কোথাও ভারি বৃষ্টির দেখা মেলে দুপুর গড়ানোর আগেই। এদিন ভোর থেকেই বৃষ্টি শুরু। এর মধ্যে সকাল ১০টা থেকে টানা এক ঘণ্টা চলতে থাকে মুষলধারায় বর্ষণ। দুপুরে ভারি বৃষ্টি কমলেও অব্যাহত ছিল ঝিরি ঝিরি বৃষ্টি, আকাশে কালো মেঘের ঘুরে বেড়ানো।

এদিন বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কই তলিয়ে যায়। এতে সকালে অফিসগামী নগরবাসীকে পড়তে হয় জলাবদ্ধতা আর ভয়াবহ যানজটে।বৃষ্টিতে রাজধানীর কাজীপাড়া, বিজয় সরণি, ফার্মগেট, এয়ারপোর্ট, বাড্ডা, রামপুরা, নতুনবাজার, কচুক্ষেতসহ বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বেসরকারি চাকরিজীবি সাদ্দাম হোসেন বলেন, দেড় ঘণ্টা ধরে বিজয় সরণির জ্যামে বসে ছিলাম। একটা গাড়িও নড়েনি। বৃষ্টি এই শহরের জন্য অভিশাপ।

গণমাধ্যমকর্মী হাসান শান্তানু বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে মুগদার মানিকনগর বিশ্বরোড থেকে বাসে উঠেছি, বসুন্ধরা আবাসিক এলাকার গেটে নামবো। দুই ঘণ্টার বেশি সময় ধরে রামপুরার বিটিভি টাওয়ারের সামনে আটকে ছিলাম। গাড়ি থেমে ছিল নিস্তল ছবির মতো।

অন্যদিনের তুলনায় বাস কম থাকার অভিযোগও করেছেন যাত্রীরা। সড়কে অবাধে রিকশা চলাচল করতে দেখা যায়। সুযোগ বুঝে সিএনজি অটোরিকশা, রিকশাচালকরা বাড়তি ভাড়া আদায় করছেন।

কালশী মোড়ে এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছিলেন বিপণনকর্মী শারদুল। যাবেন মিরপুর-১ নম্বর। পরে ৭০ টাকা ভাড়া ঠিক করে যান মিরপুর-১২ নম্বরে। সেখান থেকে বাসে উঠবেন বলে জানান।
তিনি বলেন, বাস নেই। ২০ টাকার জায়গায় ১০০ টাকা খরচ হয়েছে। ভিজে জামাকাপড়ও নষ্ট হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments