Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশসীমান্তে গোলাবর্ষণ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

সীমান্তে গোলাবর্ষণ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আবারও তলব

একের পর এক বাংলাদেশ সীমায় মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা।

রবিবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

পাশাপাশি এসব ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টির মিয়ানমার উইংয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদা এ তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় কড়া প্রতিবাদ এবং কূটনৈতিক পত্র হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত ২০, ২৮ আগস্ট ও ৩ সেপ্টেম্বর মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বাংলাদেশে এসে পড়ে। সে কারণে গত ২১, ২৯ আগস্ট ও ৪ সেপ্টেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়। এঘটনায় প্রায় এক মাসের ব্যবধানে এ নিয়ে চারবার সীমান্তের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হলো।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে এক রোহিঙ্গা কিশোর আহত হয়। পরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। এই ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments