Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশসীমান্তে মিয়ানমারের গোলাগুলি চলতে থাকলে বিষয়টি জাতিসংঘে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মিয়ানমারের গোলাগুলি চলতে থাকলে বিষয়টি জাতিসংঘে তোলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলি এবং নিহতের ঘটনা চলতে থাকলে বিষয়টি জাতিসংঘে তোলা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে তিনি এ কথা জানান।

তিনি বলেন, বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যমে এরমধ্যেই কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চাই। এরপরও সীমান্তে গোলাগুলি বন্ধ না হলে বিষয়টি জাতিসংঘে তোলা হবে।

এর আগে একের পর এক বাংলাদেশ সীমায় মিয়ানমারের গোলাবারুদ ও আক্রমণের ঘটনায় এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেছে ঢাকা। রোববার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে আবারও তলব করে কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। পাশাপাশি এসব ঘটনার ব্যাখ্যা চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা আরও ৬ মাসের জন্য স্থগিত করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী । তবে এ সময় বিদেশে যেতে পারবেন না খালেদা জিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments