Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকচীনে বাস দুর্ঘটনায় নিহত ২৭

চীনে বাস দুর্ঘটনায় নিহত ২৭

দক্ষিণ-পশ্চিম চীনে বাস দুর্ঘটনায় নিহত হয়েছে ২৭ জন। এতে আহত হয়েছে আরও ২০ জন।

রোববার দেশটির পুলিশ এ তথ্য জানায়।

চলতি বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা বেল জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানায়, গুইঝো প্রদেশের একটি মহাসড়কে বাসটি ৪৭ জন যাত্রী নিয়ে উল্টে যায়। আহত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, দুর্ঘটনাটি গুইঝো প্রদেশের কিয়ানান জেলায় ঘটেছে। এটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা।

গত জুন মাসে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে এক চালক নিহত হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments