Homeআন্তর্জাতিকবান্ধবী চেয়ে বিজ্ঞাপন

বান্ধবী চেয়ে বিজ্ঞাপন

যোগাযোগমাধ্যমে অহরহ দেখা যায় নানা ধরনের বিজ্ঞাপন। তবে সেটা পত্রিকা কিংবা সামাজিক মাধ্যমে আমরা জানতে পারি। তবে এবার বান্ধবী চেয়ে দুই যুবকের দেওয়া ব্যতিক্রমধর্মী বিজ্ঞাপন বেশ ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন দেখা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার থাইল্যান্ডে কর্মরত দুই যুবক মাসিক ২ লাখ ১৬ হাজার টাকা বেতনের অফারে নিজেদের জন্য বান্ধবী চেয়েছেন। আর এতো বড় টাকার অংক শুনে অবাক হয়েছেন অনেকেই। বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

থাইল্যান্ডের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ দুজন মূলত চীনের। তারা কর্মসূত্রে থাইল্যান্ডে থাকেন। আর সেখানেই বান্ধবী চেয়ে বিজ্ঞাপন দিয়েছে তারা। মজার বিষয় হলো, বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে তাদেরই এক বন্ধু।

বিজ্ঞাপনে কী কী শর্ত পূরণ করতে হবে তাও জানিয়েছেন তিনি। দুজনেই তাদের বান্ধবীদের মাসিক দুই লাখ টাকা বেতনও দেবে এমনটাই উল্লেখ করা হয়েছে বিজ্ঞাপনে। প্রয়োজনে বেতনের পরিমাণ বাড়ানোও হতে পারে।

বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী বান্ধবীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। পাশাপাশি আরও বলা হয়েছে আবেদন করতে হলে চাইনিজ ভাষায় জ্ঞান থাকাটাও জরুরি। বিজ্ঞাপনটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments