Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশরোহিঙ্গাদের ফলে চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগোষ্ঠী: স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গাদের ফলে চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগোষ্ঠী: স্বাস্থ্যমন্ত্রী

কক্সবাজারে রোহিঙ্গাদের বসবাসের ফলে স্থানীয় জনগোষ্ঠী চিকিৎসাসহ অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (২ অক্টোবর) টেকনাফে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর নবনির্মিত ১২টি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে চায়। তবে রোহিঙ্গাদের জন্য স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গার বসবাস। এদের জন্য ক্যাম্প ও আশপাশে বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে।

তিনি বলেন, সরকার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসাইন হাওলাদার, মহাপরিচালক অধ্যাপক আবুল বশর মোহাম্মদ খুরশীদ আলম, আইওএম বাংলাদেশ মিশনের প্রধান আব্দুস সাত্তারসহ অনেকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments