বিশ্বনাথ প্রতিনিধি:: আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক মামুনুর রহমান সুহাগ মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান লিলু, বিশিষ্ট মুরব্বী সুহেল তালুকদার, ব্যবসায়ী ওয়াহাব আলী, এলাকার মুরব্বী আলকাছ আলীসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ২নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করবো।
আমার ২ নম্বর ওয়ার্ডের মানুষ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই তাদের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো। এজন্য জনগণের সহযোগিতা একান্ত কাম্য, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের পাশে থেকে সবমসময় কাজ করে যেতে পারি।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ২০১৯ সালের ২১ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নির্কার) সভায় পৌরসভা হিসেবে অনুমোদন পায় বিশ্বনাথ। গত ২০ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়নপত্র যাচাই-বাচাই ১০ অক্টোবর, প্রার্থীতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্ধ ১৮ অক্টোবর এবং ২ নভেম্বর ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



