বিশ্বনাথ প্রতিনিধি:: আসন্ন ২ নভেম্বর সিলেটের বিশ্বনাথ পৌর নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর তরুন সমাজ সেবক মো. মনির উদ্দীন মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসীকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসার বরাবরে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় ছিলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক মো. সালেহ আহমদ তোতা, ব্যবসায়ী শানুর মিয়া, প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক আল-আমিন কয়েছ, সংগঠক আব্দুর রহিম লাভলু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ১ নম্বর ওয়ার্ডের মানুষ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত। তাই তাদের কথা চিন্তা করে আমি কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছি। আমি ওয়ার্ডবাসীর পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাবো ইনশাআল্লাহ।



