Homeবাংলাদেশমোবাইল ভাঙার বিচার চেয়ে ধর্ষণ: আটক ২

মোবাইল ভাঙার বিচার চেয়ে ধর্ষণ: আটক ২

জিফোরএসের এক নারী নিরাপত্তাকর্মী মোবাইল ভেঙে ফেলার বিচার চাইতে গিয়ে নিজের সহকর্মীদের দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে সাভারের আশুলিয়ায় এ ঘটনা ঘটে।

শুক্রবার এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে রাতে বুড়ির বাজার এলাকায় অভিযান চালিয়ে একই প্রতিষ্ঠানের দুই নিরাপত্তা কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত একজন হলেন মো. ফেরদৌস খন্দকার (৩৮)। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পেগইল মধ্যপাড়া গ্রামে। তার বাবা নাম আনসার আলী। অপর আসামি হলেন মাসুদ আবেদীন (৩০)। তার বাড়ি দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার খোপতল গ্রামে। তার বাবার নাম জয়নাল আবেদীন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী নিরাপত্তাকর্মী আশুলিয়ার ডিইপিজেড এলাকায় কাজ করেন। ৬ অক্টোবর এক নারী সহকর্মী তার মোবাইল ফোন ভেঙে ফেলায় ভুক্তভোগী নারী নিরাপত্তা কর্মকর্তাদের বিচার চাইতে গেলে তারা দলবদ্ধভাবে নারীকে ধর্ষণ করেন। এরপর অসুস্থ হয়ে পড়লে ভুক্তভোগী নারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং থানায় মামলা করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাশিদ বলেন, ভুক্তভোগী নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments