Homeবিনোদনশাকিব খানের সঙ্গে প্রেম: যা বললেন পূজা চেরি

শাকিব খানের সঙ্গে প্রেম: যা বললেন পূজা চেরি

বুবলী-বীর ইস্যুতে শাকিব খানকে নিয়ে যে চর্চা চলছে তাতে জড়িয়ে গেছেন হালের আলোচিত নায়িকা পূজা চেরিও।

পূজার সঙ্গে প্রেমের কারণেই নাকি ফাটল ধরেছে শাকিব-বুবলীর সম্পর্কে। বিচ্ছেদের পথে হাঁটছেন তারা – এমন সব গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। আর তা নিয়ে চলছে নানা আলোচনা।

যদিও এসব গুঞ্জনের কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি এখন পর্যন্ত।

শুক্রবার নিজের নতুন সিনেমা ‘হৃদিতা’র প্রচারণায় সিনেপ্লেক্সে এসে সাংবাদিকদের মুখোমুখি হন পূজা।

এ সময় তাকে শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সে প্রশ্নের জবাব না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যান পূজা।

গলুই নায়িকা হেসে দিয়ে বলেন, ‘আমাকে এখন সিনেমা হল ভিজিটে যেতে হবে। এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। নো কমেন্টস। এতো কথা বলতে গেলে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাব। এখন যেহেতু সিনেমা নিয়ে আছি। আমি হৃদিতা নিয়েই কথা বলব। এখন পর্যন্ত আমি খুবই পজিটিভ ভাবনায় আছি। কারণ, যারা আমার ফ্যান-ফলোয়াড় আছেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে পছন্দ করেন, তারা পজিটিভ। আর যারা আমাকে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন।‘

তিনি আরও বলেন, একটা ভালো সময় বের করে আমি এ ব্যাপারটা পরিষ্কার করব।

এর আগে শাকিব খানের সঙ্গে গুঞ্জনের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন পূজা। বলেছিলেন, ধৈর্যের সীমা ছাড়িয়ে গেলে মুখ খুলব।

শাকিবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে এমন কথায় প্রমাণও চান তিনি।

প্রসঙ্গত, নাট্যকার ও সাহিত্যিক আনিসুল হকের গল্পে নির্মিত সিনেমা ‘হৃদিতা‘। এটি একটি বিশুদ্ধ প্রেমের ছবি। ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি ও এ বি এম সুমন। আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আঞ্জুমান আরা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

শুক্রবার দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে হৃদিতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments