Homeখেলাআরেকটি হতাশার হার বাংলাদেশের

আরেকটি হতাশার হার বাংলাদেশের

বাংলাদেশ পুঁজি গড়ে দিয়েছিল ১৩৭। বোলাররা নেহায়েত মন্দ করেননি। ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের হেরেছে বাংলাদেশ দল।

আজ রোববার টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ ধাক্কাটা খেয়েছিল ইনিংসের দ্বিতীয় ওভারেই। মেহেদি হাসান মিরাজ ফিরেছিলেন টিম সাউদির শিকার হয়ে। এরপর তিনে আসেন লিটন, তবে শেষ কিছুদিনের ছন্দটা এদিন যেন তার ব্যাট থেকে হারিয়ে গিয়েছিল আজ।

তবে বল হাতে সে লড়াইটা দেখা গেল না। মামুলি লক্ষ্য সামনে রেখে নিউজিল্যান্ড শুরুটা করেছিল বেশ ধীরে সুস্থে। কোনো ঝুঁকি ছাড়াই তো আজকাল এমন লক্ষ্য তাড়া করা যায়! বাংলাদেশের বোলিংও শুরু থেকে শেষতক ছিল মোটাদাগে সাদামাটা। প্রথম উইকেটের দেখা পাওয়ার আগে যাও একটু দেখা যাচ্ছিল, সেই উইকেটের পর যেন উবে গেল তাও।

ইনিংসের চতুর্থ ওভারে ফিন অ্যালেনকে ফেরান শরিফুল। সেটাকেই আরেকটু হলে ম্যাচের শেষ উইকেট বানিয়ে দিচ্ছিল ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে কেন উইলিয়ামসনের জুটি। দুই জনের এই জুটিতে ৬৬ বলে নিউজিল্যান্ড তোলে ৮৫ রান। ২৯ বলে ৩০ রান করা উইলিয়ামসন যখন হাসান মাহমুদের শিকার হয়ে ফিরছেন, তখন কিউইদের প্রয়োজন ছিল ৩০ বলে ২৯ রান।

স্বাগতিকরা আর কোনো ভুলচুক করেনি, পরের ১৭ বলেই তুলে ফেলেছে ৩৩ রান। তাতে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে হারের গ্লানি কাটিয়ে জয়ে ফেরে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ ডোবে ৮ উইকেটে হারের বিষাদে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments