Homeবাংলাদেশগুলশানের স্পা সেন্টারে অভিযান, আটক ২৫

গুলশানের স্পা সেন্টারে অভিযান, আটক ২৫

রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টার অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ড চলার অভিযোগ ২৫ জনকে আটক করেছে গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়েছে। রোববার (১০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments