Homeবাংলাদেশসীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে হত্যা ভারতের জন্য লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড বাংলাদেশের জন্য দুঃখজনক বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, ‘ভারত যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে পারে, তবে সেটি লজ্জাজনক।’

সোমবার পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,‘এটি খুব দুঃখজনক। কিছুদিন পরপর বাংলাদেশ-ভারত সীমান্তে লোক মারা যায়। যদিও সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত রয়েছে যে, আমরা একটি লাশও সীমান্তে দেখতে চাই না। কিন্তু তারপরও দুর্ঘটনা ঘটে থাকে।’

সীমান্ত হত্যাকাণ্ড ভারতের জন্য লজ্জাজনক মন্তব্য করে এ কে আব্দুল মোমেন বলেন, ‘তারা যদি তাঁদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখে, ভারতের মত একটি শক্তিশালী, উন্নত ও পরিপক্ব গণতন্ত্র যদি তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে না রাখতে পারে, তবে এটি লজ্জাজনক।’

বাংলাপেইজ/এএসএম

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments