ইউক্রেনের প্রতিদিন হামলা করছে রাশিয়া। এবার দেশটির রাজধানী কিয়েভের জার্মান দূতাবাসে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। খবর রয়টার্স।
সোমবার এই হামলায় কোনো রকম ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। এদিকে গত শনিবার (৮ অক্টোবর) রুশ ভূখণ্ডের সঙ্গে ক্রিমিয়ার সংযোগ স্থাপনকারী ‘ক্রিমিয়া সেতু’তে একটি ট্রাক বিস্ফোরিত হয়।
এ সময় ট্রাকটির কাছে থাকা একটি গাড়িতে আগুন লেগে ৩ জন বেসামরিক ব্যক্তি মারা যান এবং একটি তেলবাহী ট্রেনেও আগুন ধরে যায়।
বাংলাপেইজ/এএসএম



