Monday, May 4, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশঅন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ: গ্রেফতার ২

অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণ: গ্রেফতার ২

রাজধানীর শুক্রাবাদ এলাকার একটি বাসায় এক অন্তঃসত্ত্বা বিউটিশিয়ানকে ধর্ষণের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় শেরে-বাংলা নগর থানায় মামলা করেন ধর্ষণের শিকার ওই নারীর স্বামী।

এর আগে, বিকেলে ওই বিউটিশিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় চিকিৎসকরা।

এর আগে, মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় এক তরুণী ওই বিউটিশিয়ানকে ফোন করে কাজ করাবেন বলে ধানমন্ডি ২৮ নম্বরে আসতে বলেন। সে অনুযায়ী ওই বিউটিশিয়ান ধানমন্ডি ২৮ নম্বরে পোছালে সেখান থেকে ওই তরুণী তাকে শুক্রাবাদের একটি বেসরকারি হাসপাতালের পাশের গলির একটি বাড়ির দোতলার বাসায় নিয়ে যান। ওই বাসায় থাকা কয়েকজন পুরুষ ভিকটিমকে মারধর করে তাকে ধর্ষণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments