Homeবিনোদনসিনেমার শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

সিনেমার শুটিংয়ে ফিরছেন পূর্ণিমা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। চলতি বছরের ২৭ মে আবারও বিয়ে করেছেন তিনি।

তার নতুন বরের নাম আশফাকুর রহমান রবিন। তিনি একটি বহুজাতিক কোম্পানিতে মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বিয়ের পর এতদিন স্বামীকেই সময় দিয়েছেন পূর্ণিমা। সেরেছেন হানিমুনও।

তবে অনেক দিন ধরে নতুন কোনো সিনেমায় শুটিংয়ে দেখা যাচ্ছিল না নায়িকাকে। ভক্তদের জন্য সুখবর হলো, দীর্ঘদিন পর আবারও সিনেমার শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন পূর্ণিমা।

রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন সিনেমার শুটিং শুরু করবেন এই নায়িকা। সিনেমাটির নাম ‘আহারে জীবন’। এটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments