Homeবাংলাদেশবাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ: ব্রিটিশ হাইকমিশনার

ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি. ডিকসন বলেছেন, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গুরুত্বপূর্ণ।

আজ সোমবার দুপুরে সিলেটে ইউকেভিত্তিক ওয়েলকাম স্কিলস ইন্টারন্যাশনাল স্কুল অব হসপিটালিটির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, সেটা নির্বাচন কমিশন এবং দলগুলোর সম্মতির বিষয়। তবে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিইও কুলসুম হোসেন, হেড অব ট্রেনিং গ্যারি ফ্যায়েরেলি, হেড অব রিক্রুটমেন্ট ফাইজাল হোসেন, ভিডিও বার্তায় বক্তব্য দেন স্কুল এক্সিকিউটিভ প্যাট্রন প্রফেসর ডেভিড ফ্রসকিট ও ডেভিড রাসেল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments