Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবিনোদনসিনেমার শুটিংয়ের জন্য কলকাতায় আনুশকা

সিনেমার শুটিংয়ের জন্য কলকাতায় আনুশকা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা রোববার (১৬ অক্টোবর) রাতে আচমকা কলকাতা শহরে এসে পৌঁছান। এদিকে বিশ্বকাপ খেলতে বিরাট কোহলি রয়েছে অস্ট্রেলিয়ায়। তবে কি কারণে কলকাতায় আনুশকা এই নিয়ে ছিল গুনঞ্জন।

তবে ছাড়িয়ে পাওয়া গেল নিজের আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং করতেই এখানে এসেছেন তিনি।
মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের মালকিন কলকাতার মেয়ে ঝুলন গোস্বামী। টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন এই বোলারের জীবনের উত্থান-পতনকে ঘিরেই প্রসিত রায়ের ছবি ‘চাকদা এক্সপ্রেস’।

মহিলা ক্রিকেটের ওপর তৈরি সবচেয়ে বড় ছবি হিসাবে ‘চাকদা এক্সপ্রেস’কে তুলে ধরতে চান আনুশকা। লন্ডনে এই সিনেমার বড় অংশের শুটিং করছেন অভিনেত্রী। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। আনুশকার কথায়, এই ছবি ‘আন্ডারডগ’-এর ঘুরে দাঁড়ানোর গল্প।

২০২৩ সালের ২ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। আপাতত আনুশকার কামব্যাকের অপেক্ষায় তার ভক্তরা।

বাংলাপেইজ/ এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments