Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশশেখ রাসেলের সমাধিতে শেখ হাসিনা-রেহানার শ্রদ্ধা

শেখ রাসেলের সমাধিতে শেখ হাসিনা-রেহানার শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট বোন শেখ রেহানা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে তারা ছোট ভাইয়ের বনানীর কবরে শ্রদ্ধা জানান।

পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর দুই কন্যা কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বজনদের স্মরণে দুই হাত তুলে মোনাজাত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটের আঘাতে নির্মমভাবে প্রাণ হারান শিশু রাসেলও।

শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে শিশু রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments