ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে উপকূলীয় অঞ্চলের ৩ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সার্কুলারে তথ্য জানায়।
এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর বন্ধ থাকবে। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।
তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।



