Homeবাংলাদেশপাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব 

পাঁচ মন্ত্রণালয়ে নতুন সচিব 

পাঁচ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

জননিরাপত্তা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন সচিবালয় ছাড়াও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানকে জননিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারকে শিল্প সচিব হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে।

এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ফরিদ আহাম্মদকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আনিছুর রহমান মিঞাকে সংস্থার চেয়ারম্যান করা হয়েছে। জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।

অপর আদেশে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে সিনিয়র সচিব করে একই বিভাগে পদায়ন করা হয়। যা ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments