Homeবাংলাদেশনতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার

নতুন ‘জঙ্গি’ দলের আরও ৫ সদস্য গ্রেফতার

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার’ সঙ্গে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. আব্দুল্লাহ (২২),  মো. তাম্বুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) এবং মো. মাহামুদুল হাসান (১৮)।

বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলন করে এই তথ্য নিশ্চিত করেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

পাঁচজন গ্রেফতার হলেও নতুন জঙ্গি দলটির নেতা শামীম মাহফুজকে এখনো ধরা যায়নি বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments