Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeখেলাবিশ্বকাপে কাজ করা শ্রমিকদের বেতন দিচ্ছে না কাতার

বিশ্বকাপে কাজ করা শ্রমিকদের বেতন দিচ্ছে না কাতার

আর কয়দিন পর পর্দা উঠছে কাতার বিশ্বকাপের। এরই মধ্যে আয়োজক নিয়ে নানা কথা ও বির্তক উঠেছে। জাতিসংঘের শ্রম বিষয়ক সংস্থা অভিযোগ করেছে, কাতারে বিশ্বকাপের জন্য কাজ করা অনেক শ্রমিকের বেতন এখনো দেওয়া হয়নি।

অপরদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জানিয়েছে, কাতারে কাজ করা শ্রমিকরা ৩৪ হাজার ৪২৫টি অভিযোগ করেছেন। যা গত এক বছরের হিসেবে দ্বিগুণ।

শ্রমিকদের অভিযোগগুলো মূলত তাদের বেতন এবং চুক্তি শেষের সুযোগ-সুবিধা না পাওয়ার বিষয়ে। এছাড়া শ্রমিকদের বাৎসরিক ছুটি দেওয়া হয়নি বা ছুটির সময় বেতন দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। শ্রমিকদের করা ১০ হাজার ৫০০টি অভিযোগ শ্রম ট্রাইব্যুনালে গেছে। বিচারকরা এসব শ্রমজীবী মানুষের পক্ষেই রায় দিয়েছেন।

কাতার সাম্প্রতিক সময়ে শ্রমিকদের কাজের এবং বসবাসের পরিবেশের উন্নতি করতে বেশ কিছু সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবে শ্রম সংস্কার কার্যক্রম পুরোপুরি বাস্তবায়ন করতে আরও উদ্যোগ প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘ।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments