আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় ২২শ কোটি টাকার প্রকল্প আসছে।
হস্পতিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান মন্ত্রী।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে লিখিত প্রশ্নটি উত্থাপন করেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন।
আনিসুল হক জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিচার বিভাগকে ডিজিটাইজেশন করতে দুই হাজার ২২৬ কোটি টাকা ব্যয়ে ‘ই-জুডিশিয়ারি’ শীর্ষক প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি শিগগিরই একনেক বৈঠকে উত্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিচার বিভাগ ডিজিটাইজেশন প্রক্রিয়া তরান্বিত হবে। এতে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিচার ব্যবস্থা নিশ্চিত হবে।
বাংলাপেইজ/এএসএম



