Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশকারিগরির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

কারিগরির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত

এক ঘণ্টা পরীক্ষা চলার পর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি বিএমটির একাদশ শ্রেণির বাংলা প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রোববার (৬ নভেম্বর) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সুলতান হোসেন স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২২ সনের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির বাংলা-১ নতুন ও পুরাতন সিলেবাসের (বিষয় কোড: ২১৮১১ ও ১৮১১) পরীক্ষা অনিবার্য কারণ বশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত বিষয়ের সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, আমাদের একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাস অনুযায়ী প্রশ্ন ছাপা হয়।

বাংলাপেইজ/ এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments