Homeবাংলাদেশচলে গেলেন মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক

চলে গেলেন মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক

১৯৭১ সালের অস্থায়ী মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী হামিদুল হক (৮২) মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ূব হোসেন জানান, সোনাপুর গ্রামের মৃত নওশের মন্ডলের ছেলে হামিদুল হক বার্ধক্য জনিত কারণে মঙ্গলবার রাত ১১ টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ১৯৭১ সালের ১৭ এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী ১২ জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল হক।

বুধবার (৯ নভেম্বর) মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান ও জানাজা শেষে নিজ গ্রাম সোনাপুর কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments