Homeবিনোদনমায়ের কবরে সমাহিত হবেন গায়ক আকবর

মায়ের কবরে সমাহিত হবেন গায়ক আকবর

জনপ্রিয় কণ্ঠশিল্পী আকবর আজ রোববার (১৩ নভেম্বর) স্ত্রী সন্তান ছাড়াও ভক্ত অনুরাগী রেখে না ফেরার দেশে চলে গেছেন।

আগামীকাল সোমবার (১৪ নভেম্বর) তার জন্মস্থান যশোরে পারিবারিক কবরস্থানে সমাহিত হবেন ‘হাত পাখার বাতাস’ খ্যাত এই শিল্পী।

তার স্ত্রী কানিজ ফাতিমা জানান, হাসপাতাল থেকে আকবরতক নিয়ে যাওয়া হবে মিরপুরের বাসায়। সেখানে স্থানীয় মসজিদে প্রথম জানাজার পর আকবরকে নিয়ে রাতেই তার গ্রামের বাড়ি যশোরের সুজলপুরের উদ্দেশে রওনা হবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে সোমবার তার মায়ের কবরে আকবরকে সমাহিত হবে।

অনেক দিন ধরেই তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছিল জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা।

এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছিলেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছিলেন।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments