Wednesday, April 22, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeবাংলাদেশজাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে বিব্রত পুলিশ

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে বিব্রত পুলিশ

জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি জাতীয় নির্বাচন প্রসঙ্গে বাংলাদেশ পুলিশ সম্পর্কে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তার এ বক্তব্যের কোনো ভিত্তি নেই বলেও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ১৪ নভেম্বর গুলশানের একটি হোটেলে ‘মিট অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নোত্তরে জাপানি রাষ্ট্রদূত পুলিশ বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন। তিনি অনাকাঙ্ক্ষিত অভিযোগ উত্থাপন করেছেন।

এটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষিত হয়েছে। তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত বিব্রত ও মর্মাহত হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদও জানায়।

অনুষ্ঠানে এক প্রশ্নোত্তর পর্বে জাপানের রাষ্ট্রদূত বলেছিলেন, আমি শুনেছি গত নির্বাচনে পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনও দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।

তবে তিনি কীসের ওপর ভিত্তি করে বা কোন তথ্যে কথা বলেছেন তা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বোধগম্য নয়।

এ কারণে তার এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments