অনেক আশা নিয়ে কাতার বিশ্বকাপে পা রেখেছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু সেই আশা দুরাশায় পরিণত হয়েছে আলবিসেলেস্তেদের কাছে। কারণ গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি এশিয়ার দেশ সৌদি আরবের কাছে হেরেছে ২-১ গোলের ব্যবধানে।
মেসির দল বিপরীত পক্ষের গোলবারে বেশ কয়েকটি শট নিয়েছিল। যার সংখ্যা ১৫টি। তবে সৌদি গোলরক্ষকে ফাঁকি দিতে পেরেছি মাত্র একটি। তিনি একাই সৌদি গোলবারের প্রাচীর হয়ে দাঁড়িয়ে ছিলেন। প্রশ্ন হলো কে এই সৌদি গোলরক্ষক?
সৌদি গোলরক্ষকের নাম হল মোহাম্মদ আল-ওয়াইস। আজকের ম্যাচে সৌদি আরবের জয়ে অন্যতম নায়ক তিনি। একে ঠেকিয়ে দেন আর্জেন্টিনার সাত সাতটি আক্রমণ। ৬ ফুট ২ ইঞ্চির দেহের অধিকারী আলওয়াসিকে টপকে দ্বিতীয় গোল করার সুযোগ হয়নি লিওলেন মেসিদের। ফলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনাকে।
৩১ বছর বয়সী আল-ওয়াইস ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছে সৌদি আরবের দুই ক্লাব আল-শাবাব ও আল-আহলিতে। চলতি বছরের শুরুতে সৌদি আরবের আরেক ক্লাব আল-হেলালে যোগ দেন তিনি।
৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার এই গোলরক্ষক দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৪৩ ম্যাচ। তিনি রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপের দলেও খেলেছেন। তবে জাতীয় দলের হয়ে সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ম্যাচটা খেলেছেন আজ।
এদিকে মঙ্গলবার (২২ নভেম্বর) এ ম্যাচে আর্জেন্টিনা যে চেষ্টা করেনি এমন নয়। আজকের ম্যাচে আর্জেন্টিনা গোল শট ছিল ১৫টি, বিপরীতে সৌদি আরব নিয়েছে ৩টি। ৬টি টার্গেট শটের মধ্যে আর্জেন্টিনা গোল পেয়েছে মাত্র ১টি। অন্যদিকে সৌদি আরব ২টি টার্গেট শটের মধ্যে গোল দিয়েছে দুটিই।
বাংলাপেইজ/এএসএম



