Homeবাংলাদেশখুনিদের লালন করাই আমেরিকার কারবার: শেখ হাসিনা

খুনিদের লালন করাই আমেরিকার কারবার: শেখ হাসিনা

পালিয়ে যাওয়া বঙ্গবন্ধু এক খুনিকে আমেরিকায় থেকে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তারা (আমেরিকা) সেই খুনিকে লালন-পালন করছে। তাদের কারবারই এ রকম।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনো কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি। তার ফাঁসির আদেশ হয়েছে।

বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, আমেরিকা খুনিদের লালন পালন করছে। খুনিদের লালন করাই হচ্ছে তাদর কারবার। তবে আমাদের প্রচেষ্টা আছে বঙ্গবন্ধুর খুনিরা পৃথিবীর যেখানেই থাকুক, যেভাবেই হোক তাদের ধরে এনে আমরা অবশ্যই সাজা নিশ্চিত করব।

বাংলাপেইজ/আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments