Homeবিনোদনএবার ঘুমকে ছুটি দিলেন ঢাকাই চলচিত্রনায়িকা পরীমণি

এবার ঘুমকে ছুটি দিলেন ঢাকাই চলচিত্রনায়িকা পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। বর্তমানে সিনেমা থেকে বেশখানি দূরে তিনি। তার সকল ব্যস্ততা সংসার-সন্তানকে ঘিরে। যা নিয়ে খুবই স্পষ্ট করে বললেন তিনি। বলেন, ছেলে রাজ্যকে নিয়ে রাজ্যের ব্যস্ততা তার। ছোট্ট বাবুর কখন কী দরকার সবটুকু নজরে রাখেন মা পরী। এই কয়েক মাসে একটানা ঘুম গিয়েছে ছুটিতে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তার যাপিত জীবনের কথা। ছন্দ আকারে তিনি লেখেন, ‘এই ঘরটা জানে শেষ কবে একটানা ঘুমিয়েছিলাম আমি। ভালো থাকো ঘুমেরা আমার,পরীর সাথে আবার দেখা হবে তোমার।’

দিন-রাত নির্ঘুম কাটিয়ে নিজের যত্নও ঠিকমতো নেওয়া হয় না তার। তবে শরিফুল রাজ বাসায় থাকলে তিনি পরীকে সাহায্য করেন। বাবা-মা দুজনেরই চোখেরমণি ছোট্ট রাজ্য।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments