Homeজাতীয়বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আপত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি এখনও শান্তিপূর্ণ সমাবেশ করতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপিকে সমাবেশ করতে হলে অবশ্যই কমিশনারের নির্ধারিত স্থানেই করতে হবে। কালশী মাঠ কিংবা বিকল্প থাকলে পুলিশ কমিশনারকে বলুক। আমরা তাদের পুরোপুরি সহযোগিতা করব। আমরা সবসময়ই শান্তিপূর্ণ কর্মসূচির কথা বলি। আপনারা মিছিল, মিটিং করেন। এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভাঙচুর, বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী চুপচাপ বসে থাকতে পারে না।

এ সময় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments