শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব।
উত্তর প্রদেশের কাতরা এলাকায় স্কুটার চালানোর একটি দৃশ্যের শুট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, ‘লক্ষ্মী টকিজ’ সিনেমার শুটিং আজ সকালে শুরু করেন রাজপাল যাদব। এসময় স্থানীয় লোকজনের পাশাপাশি ওই শিক্ষার্থীও শুটিং দেখতে সেখানে ভিড় করেন। শুটিং করতে করতে স্থানীয় ব্যাংক রোডের দিকে স্কুটার চালানোর একটি দৃশ্য শুট করার সময় এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী কর্নেলগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুটিং ইউনিটের লোকজন।
পুলিশ অফিসার রাম মোহন রায় বলেন, ‘তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
আইকে



