Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeক্যাম্পাসফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবিতে বুয়েট শিক্ষার্থীরা

ফারদিনের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবিতে বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূরের ‘আত্মহত্যার প্রমাণ’ দেখতে ডিবি কার্যালয়ে গেছেন শিক্ষার্থীরা।

এর আগে বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ফারদিন আত্মহত্যা করেছেন বলে জানায়। পরে তাদের আহ্বানে রাজধানীর মিন্টো রোডে সংস্থাটির কার্যালয়ে যান একদল শিক্ষার্থী।

জানা গেছে, ডিবি কার্যালয়ে আসার আগে সকাল সাড়ে ১০টার দিকে ফারদিন ‘হত্যার’ বিষয়ে ডিবির বক্তব্যের প্রতিক্রিয়ায় পূর্বঘোষিত প্রতিবাদ সমাবেশ আপাতত স্থগিত করেছেন বুয়েট শিক্ষার্থীরা। ডিবি কার্যালয় থেকে ফেরার পরে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানান শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গতকাল বুধবার ফারদিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত শেষে ডিবি জানায়, বুয়েটের ওই ছাত্র আত্মহত্যা করেছেন। এর প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন বুয়েটের একদল শিক্ষার্থী।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments