Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতিহেফাজতের ৭ দফা ঘোষণা

হেফাজতের ৭ দফা ঘোষণা

নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তিসহ ৭ দফা দাবি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৭ ডিসেম্বর) রাজধানীতে হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

হেফাজতের সাত দাবিগুলো হলো:-

১. অবিলম্বে হেফাজত নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি দিতে হবে।

২. নেতাকর্মীদের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

৩. ইসলাম ও বিশ্বনবীকে (সা.) কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে।

৪. কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

৫. শিক্ষা কারিকুলামে ধর্মীয় শিক্ষার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।

৬. জাতীয় শিক্ষা কমিশনে হাইয়াতুল উলিয়ার প্রতিনিধি থাকা বাধ্যতামূলক করতে হবে।

৭. বিশ্ব ইজতেমায় বিতর্কিত মাওলানা সা’দকে আসার অনুমতি দেওয়া যাবে না।

এছাড়াও সম্মেলনে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির ম‌ধ্যে র‌য়ে‌ছে- স্বল্পতম সময়ের মধ্যে জেলা-উপজেলা কমিটি গঠন। দেশের প্রতিটি বিভাগীয় শহরে শানে রেসালত সম্মেলন। রাজধানীতে জাতীয় শানে রেসালাত সম্মেলন।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments