Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeরাজনীতি‘যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের কূটনীতিকদের নিরাপত্তার সমস্যা নেই’

‘যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের কূটনীতিকদের নিরাপত্তার সমস্যা নেই’

যুক্তরাষ্ট্রসহ কোনো দেশের কূটনীতিকদের বাংলাদেশে নিরাপত্তার সমস্যা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো টানাপোড়েন হলে কূটনৈতিকভাবে আলোচনা করে সমাধান করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজ র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনের সামনের রাস্তায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিজয়র‌্যালি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে শেষ হয়।

সমাবেশে সড়ক ওবায়দুল কাদের বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভেদ সৃষ্টির উস্কানি দিচ্ছে বিএনপি। আজকে আমেরিকান দূতাবাস, তাদের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন হলে আমরা কূটনৈতিকভাবে আলোচনা করে ফয়সালা করব।

আইকে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments