Homeআজকের শীর্ষ সংবাদ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

আগামী ৩০ ডিসেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার নতুন সময় নির্ধারণ করা হয়েছে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুই ঘণ্টা বৃত্তি পরীক্ষা নেওয়া হবে। আগের নির্ধারিত তারিখ ছিল ২৯ ডিসেম্বর।

সোমবার (১৯ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ এর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সকালে এ পরীক্ষার আয়োজন করা হবে। দুই ঘণ্টার বৃত্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকবে।

বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ৩০ মিনিট বরাদ্দ থাকবে। উল্লেখিত সময়সূচি অনুযায়ী প্রবেশপত্র প্রস্তুত ও সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments