লন্ডন অফিস:জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিকর প্রভাব থেকে বাংলাদেশের পরিবেশকে রক্ষায় এক শতাব্দি পর আবারো বাংলাদেশে রোপন করা হবে মূল্যবান মিলিসিয়া এক্সেলসা প্রজাতীর গাছ।এই গাছটির বংশ বিস্তার ঘটাতে ১ লাখ ১০ হাজার বিচ বা শষ্য দেয়া হচ্ছে বাংলাদেশকে। এর ফলে দূষিত কার্বন ড্রাইঅক্সাইড শোষন করে পরিবেশে ভারসাম্য বজায় রাখবে। বিষটি তুলে ধরা হয় জলবায়ু নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত ইউনাইটেড ন্যাশন এসোসিয়েশন ইষ্টবর্ন শাখার আয়োজিত এক সেমিনারে।গত ১৩ ডিসেম্বর মঙ্গলবার রাতে পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে বিশেষ এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে জলবায়ু পরিবর্তন রোধে প্রস্তাবনা শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইয়ান ইলগী। সংগঠনের ভাইস চেয়ারম্যান মজমিল হোসাইনের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক মেয়র ও কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এম বি ই, সৈয়দ এনামুল ইসলাম, মুরাদ কোরাইশী, আনছার আহমেদ উল্লাহ, শাহ শামীম, মোহমদ তারিফ, মইনুল হক,আমিনুল হক জিল্লু, সায়েদ আহমদ সাদ, বাবুল খান,দারা মিয়া সহ আরো অনেকে।সেমিনারে মানবসৃস্ট প্রাকৃতি দুযোর্গ থেকে বাংলাদেশের আগামী দিনের চ্যালেঞ্চ মোকাবেলা প্রয়োজনীয় পরামর্শ প্রদান হরা হয়। এতে বিজ্ঞান ভিত্তিক তথ্য উপাথ্য দিয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়।



