Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeআন্তর্জাতিকটুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাস্কের

টুইটারের সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মাস্কের

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদে স্থলাভিষিক্ত করার জন্য কাউকে খুঁজে পেলে নিজে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ ঘোষণা তিনি।

মাস্ক টুইটারে জানান, ‘কাউকে চাকরি নেওয়ার মতো বোকা মনে হলেই আমি সিইও পদ থেকে পদত্যাগ করব! এরপরে আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিম চালাব।’

গত রোববার মাস্ক বলেন, তার দায়িত্বের পরিধি অনেক বেশি হয়ে গেছে। তিনি বলেন, টুইটারের জন্য একজন সিইও খুঁজবেন।

সূত্র : রয়টার্স

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments