Homeআন্তর্জাতিককরোনায় চীনের হাসপাতালগুলোতে বয়স্কদের ভিড়

করোনায় চীনের হাসপাতালগুলোতে বয়স্কদের ভিড়

করোনাভাইরাসের কারণে চীনের বড় শহরগুলোর প্রায় সব হাসপাতালে ভিড় করছে বয়ষ্ক রোগীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলের বৃহত্তম শহর চংকিংয়ের সবচেয়ে বড় হাসপাতাল চংকিং মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট অ্যাফিলিয়েটেড হসপিটালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বয়স্ক রোগীদের উপচেপড়া ভিড়। এদের অধিকাংশকেই ব্রেদিং টিউবে অক্সিজেন দেওয়া হচ্ছিল।

হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে বলেন, হাসপাতালের বেশ কয়েকজন ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় বর্তমানে কর্মরত স্বাস্থ্যকর্মীরা রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।

তিনি আরো বলেন, গত কয়েকদিনে যত রোগী হাসপাতালে এসেছে তাদের প্রায় সবাই বয়স্ক। হাসপাতালের উল্লেখযোগ্যসংখ্যক ডাক্তার ও নার্স করোনায় আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় খুব চাপ যাচ্ছে আমাদের।

ফলে চলতি ডিসেম্বরের শুরু থেকে দেশটিতে করোনার যে ঢেউ শুরু হয়েছে, তাতে বয়স্ক মানুষরা সবচেয়ে ঝুঁকিতে আছেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments